দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্যের মতকে বিবেচনা যিনি করেনা না তিনি গণতন্ত্রেও বিশ্বাস করেন না। গণতন্ত্রের শক্তিশালী ভিত নির্মাণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (২০ জুন) প্রেসক্লাব যশোরে পিআইবির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারকে খুশি করার জন্য ভিন্ন রাজনৈতিক দর্শনে বিশ্বাসী কারও বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশনের প্রয়োজন নেই । যেটি সঠিক, সেটিই লিখবেন, সেটিই বলবেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত। স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। তিনদিনের প্রশিক্ষণ কর্মশালায় দুটি ব্যাচে জেলা ও উপজেলার ৭০জন গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন।
এমএম/